ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার

আমাদের দেশে ফার্মেসি রিটেইল স্টোরের সংখ্যা দিন দিন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এর সাথে সাথে রিটেইলারদেরও নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ePharmaSoft নিয়ে এসেছে একটি সম্পূর্ণ ও সহজ ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা আপনার ফার্মেসি ব্যবসা পরিচালনার পদ্ধতিকে আধুনিক ও কার্যকরভাবে বদলে দিতে সক্ষম। এই সফটওয়্যারটি জটিল কাজগুলোকে সহজ করে—ইনভেন্টরি ব্যবস্থাপনা, বারকোড সিস্টেম, পেমেন্ট, ক্রয়-বিক্রয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করা যায় খুব সহজ উপায়ে। ভিড় জমা দোকানে আর ঝামেলায় পড়তে হবে না—আমাদের সিস্টেম আপনাকে দ্রুত ও সহজভাবে গ্রাহক সেবা পরিচালনায় সহায়তা করবে। ফার্মেসি ম্যানেজমেন্টের নতুন যুগে পা রাখুন। আপনার ফার্মেসিকে আরও সংগঠিত, কার্যকরী ও স্মার্টভাবে পরিচালনার জন্য বেছে নিন ePharmaSoft—যা আপনার ব্যবসাকে সত্যিকার অর্থেই সহজ ও লাভজনক ব্যবসায় রূপান্তরিত করবে।।

Dashboard

কেন ePharmaSoft বাংলাদেশে সেরা ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার?

Invoice

ePharmaSoft বাংলাদেশের হাজারো ফার্মেসির আস্থার নাম।

ছোট রিটেইল ফার্মেসি থেকে শুরু করে বড় চেইন ফার্মেসি—সব ধরনের প্রতিষ্ঠানের জন্য এটি একটি সম্পূর্ণ ও নির্ভরযোগ্য সমাধান। আমাদের সফটওয়্যার আপনার ব্যবসাকে করে আরও দ্রুত, আরও স্মার্ট ও আরও লাভজনক। বিক্রি, ক্রয়, স্টক ম্যানেজমেন্ট, হিসাব-নিকাশ ও বিস্তারিত রিপোর্ট—সবকিছু এক জায়গায় পরিপাটি ও স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করা যায়। ফলে সময় বাঁচে, ভুল কমে এবং ব্যবসার উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। আমরা বিশ্বাস করি, আমাদের গ্রাহকদের সফলতাই আমাদের সফলতা। তাই ePharmaSoft সর্বদা নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সাথে কাজ করে। যেকোনো সমস্যায় আমাদের অভিজ্ঞ সাপোর্ট টিম দ্রুত সমাধান নিয়ে আপনার পাশে থাকে।

আমাদের ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারের ফিচারসমূহ

Invoice

মেডিসিন ইনভয়েস প্রিন্ট

ePharmaSoft ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার এর মাধ্যমে আপনি খুব সহজেই ক্রেতার বিল, ইনভয়েস, চালান, জমা ও খরচের ভাউচার তৈরি ও প্রিন্ট করতে পারবেন। সবকিছু করা যাবে অতিসহজে—মাত্র এক ক্লিকে।

ক্রয়, বিক্রয়, স্টক হিসাব ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট

ePharmaSoft ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার এর মাধ্যমে ওষুধ ক্রয় ও বিক্রয়ের সম্পূর্ণ হিসাব সহজেই পরিচালনা করা যায়। কোন সাপ্লায়ারের কাছ থেকে কোন ওষুধ, কত পিস ও কত দামে ক্রয় করা হয়েছে—সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ হয়। এছাড়াও সাপ্লায়ারকে কত টাকা পরিশোধ করা হয়েছে, কত টাকা বাকি আছে, ক্রেতার কাছে কত টাকার পণ্য বিক্রি করা হয়েছে, কত পিস বিক্রি হয়েছে এবং ক্রেতার কাছে কত টাকা পাওনা রয়েছে—সব কিছুর পূর্ণাঙ্গ ও সঠিক হিসাব এক জায়গায় পাওয়া যায়। স্টক ও ইনভেন্টরি রিয়েল-টাইমে আপডেট হয়, ফলে ভুলের সম্ভাবনা থাকে না, ব্যবসা পরিচালনা হয় আরও সহজ, গোছানো ও নির্ভরযোগ্য।

Inventory
Alerts

কাস্টমারের বাকি হিসাব

কোন কাস্টমারের কাছে কত টাকা বাকি থাকলো, কবে কত টাকা পেমেন্ট করল—সকল ধরনের হিসাব রাখতে এবং দেখতে পারবেন এক ক্লিকেই। বিক্রয় করার মুহূর্তেই কাস্টমারের কাছে কত টাকা পাওনা আছে এবং আগের পাওনা দেখতে পারবেন ePharmaSoft ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার এর মাধ্যমে।

সব হিসাব এক জায়গায়

ePharmaSoft সফটওয়্যারে আপনার ব্যবসার সব ধরনের হিসাব এক সঙ্গে পরিচালনা করে। বিক্রি, ক্রয়, লাভ-লোকসান, স্টক—সব তথ্য পরিষ্কারভাবে সাজানো থাকবে। যেকোনো সময় এক ক্লিকেই পাবেন প্রয়োজনীয় রিপোর্ট, সময় ও শ্রম দুটোই বাঁচবে।

Inventory
Alerts

মেডিসিন ডেট এক্সপায়ার এলার্ট

মেডিসিন ডেট এক্সপায়ার এলার্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে ঔষধের নিরাপত্তা নিশ্চিত করা যায়। সঠিক সময়ে অ্যালার্ট পাওয়ার মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ ঔষধের পরিমাণ একেবারে শূন্যতে আনা সম্ভব এবং সঠিক সময়সূচীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়।

এন্ড টু এন্ড এনক্রিপটেড সিস্টেম

আপনার ফার্মেসির সকল ডাটা (বিক্রি, স্টক,কাস্টমার ইনফো) এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পুরো পথটাই নিরাপদ। মাঝখানে কেউ ডাটা দেখতে বা নষ্ট করতে পারবে না, এমন কি সার্ভার অ্যাডমিনও জানতে পারে না। আপনার তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

Inventory

আপনি কি ফার্মেসির জন্য ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার খুজঁছেন?

Alerts

epharmasof হলো একটি ডিজিটাল সমাধান, যা বিক্রয়, ক্রয়, ইনভেন্টরি, বিলিং, কাস্টমার ম্যানেজমেন্ট এবং নিয়ম-নীতিসহ ফার্মেসির সমস্ত কার্যক্রম স্বয়ংক্রিয় ও সহজভাবে পরিচালনা করতে সাহায্য করে। epharmasof ব্যবহার করে আপনি সময় বাঁচাতে পারবেন, ভুল কমাতে পারবেন এবং রিয়েল-টাইম ডেটা ট্র্যাকিং ও স্মার্ট অ্যালার্টের মাধ্যমে ব্যবসার কার্যকারিতা আরও উন্নত করতে পারবেন।

epharmasof সফটওয়্যার স্কেলেবল যার মাধ্যমে আপনি ছোট একটি রিটেইল ফার্মেসি চালান বা একাধিক শাখার চেইন স্টোর—যাই হোক না কেন, এক সাথেই চালাতে পারবেন।

Alerts

আর দুশ্চিন্তা নয়! আজই শুরু করুন
বাংলাদেশের সেরা ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার
ePharmaSoft দিয়ে!